কোন তথ্য ব্যবহার করা হয়
Account খুলতে অভিভাবকের নাম, email, phone/WhatsApp ও সন্তানের বয়স প্রয়োজন। সংযুক্ত ফোনে অনুমতি দেওয়া থাকলে location, app usage, call metadata, screen preview ও safety alert আপনার Dashboard-এ আসতে পারে। অনুমতি ছাড়া কোনো feature সচল ধরে নেওয়া হয় না।
সন্তানের সঙ্গে সম্মতি ও স্বচ্ছতা
সেবাটি আপনার আইনগত অভিভাবকত্বে থাকা অপ্রাপ্তবয়স্ক সন্তানের নিরাপত্তার জন্য। সন্তানের বয়স অনুযায়ী বুঝিয়ে app যুক্ত করুন। Android permission, screen sharing ও location access ফোন থেকেই নিয়ন্ত্রণ করতে হবে। অন্য কারও account বা ফোনে অনুমতি ছাড়া প্রবেশের জন্য এই service ব্যবহার করা যাবে না।
Account ও service provider
Firebase Authentication account যাচাই করে। Account-এর তথ্য Firebase-এ এবং pairing, অনুমোদিত sharing, trial, referral ও private review আমাদের account-ভিত্তিক service-এ সেভ হয়। Map দেখাতে OpenStreetMap-এর tiles ব্যবহার করা হয়; map-এর ওই এলাকার tile request provider দেখতে পায়। Internet connection-এ HTTPS ব্যবহার করা হয়। Password, payment PIN ও OTP কাউকে দেবেন না।
Payment ও যোগাযোগ
এই website-এ card number, CVV, bKash/Nagad PIN বা OTP নেওয়া হয় না। Payment verification থাকলে অনুমোদিত provider-এর নিজস্ব flow-তে হবে। Trial ও service-সংক্রান্ত যোগাযোগের জন্য দেওয়া email/phone ব্যবহার করা হতে পারে; marketing যোগাযোগ বন্ধ করতে support-এ জানান।
ডেমো, sharing ও রিভিউ
Demo Android-এর app, call ও alert নমুনা তথ্য। Local demo-তে নিজের browser companion যুক্ত করে অনুমতি দিলে আপনার বেছে দেওয়া Location বা screen frame স্থানীয় service-এ যায়। Sharing বন্ধ করলে সেই তথ্য সরিয়ে দেওয়া হয়; screen frame ৪৫ সেকেন্ডের বেশি পুরনো হলে Dashboard আর দেখায় না। Registration draft browser-এ থাকতে পারে। রিভিউ private থাকে; প্রকাশের অনুমতি আলাদাভাবে নেওয়া হয়।
তথ্য সংশোধন বা মুছে দেওয়ার অনুরোধ
আপনার account-এর তথ্য দেখা, সংশোধন, device বিচ্ছিন্ন করা বা মুছে দেওয়ার অনুরোধ contact@babylist-bd.com-এ পাঠান। পরিচয় ও account ownership যাচাই করা হবে। নিরাপত্তা, billing dispute বা আইনগত কারণে রাখতে হয় এমন সীমিত record থাকলে আপনাকে জানানো হবে।